
অনিয়ম রোধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা পেতে উপকারভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান।
শারমীন এস মুরশিদ বলেন, ‘ডিসিদের একটি বিষয় জানিয়েছি, আমরা যে সোশ্যাল রেজিস্ট্রি করি, অর্থাৎ উপকারীদের আমরা যে সেবাটা দিই, তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার ভাতা পাওয়ার কথা, সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে সংস্কার কমিশন আছে, তাদের দিক থেকেও এই কথাটা ব্যক্ত করা হয়েছে।’
উপদেষ্টা বলেন, ‘আমরা যে উপকারভোগীদের তালিকা অতীত থেকে পেয়েছি, এখানে প্রচুর ত্রুটি আছে। ডিসিরাও আমাদের জানালেন, কী পরিমাণ ত্রুটি তাঁরা স্থানীয়ভাবে পাচ্ছেন। এ জন্য আমরা সোশ্যাল রেজিস্ট্রেশনটা (ভাতাভোগীদের নিবন্ধন) আবার নতুন করে করতে যাচ্ছি। এটার একটা এমআইএসও হচ্ছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে নিবন্ধনটা করব। আমরা চাই খুব দ্রুত এই ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে, যাতে আমাদের এই কষ্টের টাকাগুলো ঠিক মানুষের কাছে পৌঁছায়। আমরা যাতে এই অন্যায়কে রোধ করতে পারি।’
সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘নিবন্ধন ঠিক না হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় কিংবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কোনো কাজই ঠিক হবে না। নিবন্ধনটা নিপুণ হতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘আত্মহত্যার হার কিছু এলাকায় বেড়েছে, শিশুদের মাদকাসক্তি বেড়েছে, বাল্যবিবাহও বেড়েছে। এই কথাগুলো বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। এ সমস্যাগুলো দূর করতে আমাদের দলিলভিত্তিক তথ্য লাগবে, গবেষণালব্ধ তথ্য আমাদের নেই। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
আরও খবর পড়ুন:

এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে।
২৩ মিনিট আগেচলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। আজ সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ ২০২৬ সালের ৬৮ তম পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যুগ্ম সচিব মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান।
৩ ঘণ্টা আগে