
তরুণ শ্রমিকদের শহরমুখী হওয়ার কারণে চীনের গ্রামাঞ্চলে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে শুধু পেনশন বাড়ানো নয়; বরং বাড়িভিত্তিক সেবা, কেন্দ্রীভূত সেবাকেন্দ্র, স্মার্ট প্রযুক্তি ব্যবহার এবং বয়স্ক সেবা খাতকে গ্রামীণ অর্থনীতির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ...

জাতীয় পরিচয়পত্রে বয়স কম উল্লেখ করায় বন্ধ বয়স্ক ভাতা। সেটা কীভাবে হলো জানেন না আমিনা খাতুন। তাঁর পরিবারের সদস্যদের দাবি, আমিনা খাতুনের প্রকৃত বয়স ৯০ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে আমেনা খাতুনের জন্ম তারিখ লেখা আছে ১০ সেপ্টেম্বর ১৯৭২ সাল।

নেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অনিয়ম রোধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা পেতে উপকারভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের