সমাজকল্যাণ মন্ত্রণালয়

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের আইনি পরামর্শ দেওয়া হবে। তাঁরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি: সমাজকল্যাণমন্ত্রী
স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি রোগ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের নারীদের সচেতন করার ওপরও বিশেষ জোর দেন।

ভালো কাজে বাধা দিলে সরকার আরও কঠোর হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকারের উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। ভালো কাজের পথে বাধা সৃষ্টি করলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে। বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে চাই। কিন্তু বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত করতে কাজ করছে।

এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।












