
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল বা এইচ বি এম ইকবাল। তিনি ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তাঁর ছেলে ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালও পদত্যাগ করেছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের পাশাপাশি তাঁরা পরিচালক পদও ছেড়ে দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১২ জানুয়ারি তাঁরা পদত্যাগপত্র জমা দেন আর ১৪ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদন হয়। একই সময়ে পদত্যাগ করেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরীও। এইচ বি এম ইকবাল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও নতুন চেয়ারম্যান করা হয়েছে তাঁর আরেক ছেলে ইমরান ইকবালকে।
জানা যায়, এইচ বি এম ইকবাল স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। আর মঈন ইকবাল কোনো কারণ না দেখিয়েই পদত্যাগপত্র জমা দেন। তবে ব্যাংকটির ওয়েবসাইটে এখনো চেয়ারম্যান ও পরিচালক হিসেবে তাঁদের নাম রয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন এইচ বি এম ইকবাল ও তাঁর পরিবারের একাধিক সদস্য। গত অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, এইচ বি এম ইকবালের বিরুদ্ধে জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ঋণের নামে অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরপর গত নভেম্বরে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও তাঁদের তিন সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এই তিন সন্তান হলেন মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল ও নওরীন ইকবাল। সন্তানদের মধ্যে দুই ছেলে ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।
ব্যাংকের মালিকানার পাশাপাশি এইচ বি এম ইকবাল বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টারসহ নানা ধরনের ব্যবসা রয়েছে। দেশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।
আরও খবর পড়ুন:

প্রজনন মৌসুমে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে নাগরিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে অংশীজনদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা...
৪ ঘণ্টা আগে
বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি কমে যাওয়া, ব্যাংক খাতের দুর্বলতা এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার কারণে দেশে দারিদ্র্য এবং আয়বৈষম্য দুই-ই বেড়েছে।
৯ ঘণ্টা আগে
কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের আওতাধীন ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস (POS), ই-কমার্স, কিউআর কোড এবং এনপিএসবি (NPSB) ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
৯ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ ফিরে এসেছে। পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সাড়ে ১৬ বছর ধরে থাকা এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এর অর্থ হলো, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন শেয়ার ইস্যু না করেই বেসরকারি কোম্পানি সরাসরি স্টক এক্সচেঞ্জে...
২১ ঘণ্টা আগে