প্রতিবন্ধী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান
প্রয়োজনীয় যাতায়াতব্যবস্থা ও ভোটকেন্দ্রের প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের বড় একটি অংশ ভোট দিতে পারেন না। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নিচতলায় ভোট দেওয়ার ব্যবস্থা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহজে প্রবেশ ও চলাচলের উপযোগী পরিবেশ তৈরির দাবি জানানো হয়েছে।

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধী তরুণীর পরিবারের সদস্যরা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিচার চাইতে গেলে তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অংশ। তাঁদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা দরকার। অতীতে এ ক্ষেত্রে যেসব ঘাটতি ছিল, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলায় ছেলের হাতে রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে নূরে আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।










