স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা আগামী ৩ দিনের মধ্যে প্রণয়ন না হলে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দিয়েছে সরকারি সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা–কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক (স্মারক নং-২৮.০০. ০০০০.০০০, ৬০,০০১. ২৪.১২২, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৪ এর (খ) অনুসারে) স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। এতে ডিএমটিসিএল ৬০ তম বোর্ড সভার সিদ্ধান্ত (৭.৬, ৮.৩৫৯. ৩) অনুযায়ী ৬০ (ষাট) কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল। তবে প্রায় পাঁচ মাস পার হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অবস্থায় ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল–সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে।

রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের এক শিশুকে গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের দত্তপাড়ায় সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের (বালক শাখা) ১ নম্বর ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে চয়ন (৪৫) নামের এক পেঁয়াজু-আলুর চপ বিক্রেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মালাটি অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
২২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় মুজাহিদ (২০) নামের এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সদস্যরা।
৩৬ মিনিট আগে