
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও রায়েরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আলোচিত সন্ত্রাসী আনোয়ার ওরফে ‘কবজিকাটা আনোয়ার’ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি অপরাধ কার্যক্রমের অংশ হিসেবে অন্তত সাতজনের কবজি কেটেছেন বলে জানিয়েছে র্যাব।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে আনোয়ার (৩৬) এবং তাঁর দুই সহযোগী ইমন (২০) ও ফরিদকে (২৭) গ্রেপ্তার করে র্যাব-২। অভিযানে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র (সামুরাই, ছুরি), ৮ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ‘আনোয়ার স্বীকার করেছে যে সে তিনজনের কবজি কেটেছে, তবে আমাদের তদন্তে দেখা গেছে অন্তত সাতজনের হাত কেটে দিয়েছে।’ তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব কর্মকর্তা আরও জানান, আনোয়ার ও তাঁর সহযোগীরা ছিনতাইয়ের সময় কৃত্রিম যানজট সৃষ্টি করে সুযোগ বুঝে টার্গেটের ওপর হামলা করত।
আনোয়ারের মদদদাতাদের বিষয় জানতে চাইলে র্যাব-২-এর এই কর্মকর্তা বলেন, ‘আমারা আনোয়ারের পেছনে দীর্ঘদিন লেগেছিলাম। আমাদের কাছে তথ্য আছে, মোহাম্মদপুরের এক্সেল বাবু নামে এক ব্যক্তি তাকে মদদ দিচ্ছে। সে আড়ালে থেকে আনোয়ারকে ছত্রছায়া দেয়। আমরা কাজ করছি, তথ্য-প্রমাণ পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।’
৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর মোহাম্মদপুরে অপরাধ আরও বাড়ে। এর পরিপ্রক্ষিতে যৌথ অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাঁচ শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের এক শিশুকে গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের দত্তপাড়ায় সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের (বালক শাখা) ১ নম্বর ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে চয়ন (৪৫) নামের এক পেঁয়াজু-আলুর চপ বিক্রেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মালাটি অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
২২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় মুজাহিদ (২০) নামের এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সদস্যরা।
৩৬ মিনিট আগে