রংপুরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আবদুর রশিদ মিয়া ও ঢাকার কর অঞ্চল-৩-এর কর কমিশনার এস এম ফজলুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুটি পৃথক আদেশে এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ।
এর আগে দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন।
দুটি আবেদনেই বলা হয়েছে, দুজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাঁদের সম্পদের হিসাব দাখিল করার নির্দেশ দেয় দুদক। নির্দেশ পেয়ে দুজনেই সম্পদ বিবরণী দাখিল করেছেন। তাঁদের দাখিল করা সম্পদ বিবরণী অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্র জানতে পেরেছে, দুজনেই দেশত্যাগ করে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা দেশত্যাগ করতে পারলে দুদকের অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

সরকার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে ভোগান্তির চিত্র এখনো আগের মতোই। আজ বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেশ কিছু ফিলিং স্টেশনে তেল না থাকার চিত্র দেখা গেছে। অন্যদিকে যেসব ফিলিং স্টেশনে তেল আছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনকে।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন। পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
১৮ মিনিট আগে
দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিশেষ করে এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ ক্রুড অয়েলবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সুসংহত রাখা হচ্ছে।
৩৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে ৪২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
১ ঘণ্টা আগে