কুয়াশা

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ, শতাধিক যানবাহন আটকা
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়ে শতাধিক যানবাহন।

সকালবেলায় কুয়াশায় ঢাকা রাজধানী, কমবে কি তাপমাত্রা
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, মৌসুমি বায়ুর বিদায়
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজধানী ঢাকার আকাশে ঝলমলে মিষ্টি রোদ, পূর্বাভাসে সুখবর
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে (আজ শুক্রবার) বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।












