গণভোট হলো দেশের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সংবিধান বা বিশেষ আইন প্রণয়ন, সংশোধন বা গুরুত্বপূর্ণ নীতিমালা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি গণতন্ত্রের একটি মূল স্তম্ভ হিসেবে গণ্য করা হয়, যা নাগরিকদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেয়।

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’

দেশের মানুষের গণরায় উপেক্ষা করে বাংলার ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। আজ শনিবার সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন...

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি।’