
রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি করার সময় জনগণের পিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় দুটি অস্ত্রসহ তাঁর সহযোগী সেলিম শেখকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সম্রাট উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গার অক্ষয় মন্ডলের ছেলে। আটক সেলিম একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, সম্রাট নিজের নামেই একটি বাহিনী গড়ে তুলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে একটি বাড়িতে চাঁদা দাবি করেন। কিন্তু তারা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায়। গত রাতে সম্রাট তাঁর বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যান। এ সময় ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ধরে তাঁকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়েন সেলিম নামের একজন।
ওসি শেখ মঈনুল ইসলাম আরও জানান, সম্রাটের সহযোগী সেলিমের কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। নিহত সম্রাটের নামে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সম্রাটের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বন বিভাগের চারটি রেঞ্জ রয়েছে। এসব সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে বিক্রির মচ্ছব চলছে। এতে জেলার সংরক্ষিত বনাঞ্চলগুলো উজাড় হয়ে যাচ্ছে। দিনে-রাতে বনের গাছ ও বাঁশ চুরি হলেও...
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার রংপুর চিনিকলটি আধুনিকায়নের কথা বলে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর আখমাড়াই বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার সম্পদ। এদিকে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। আর দুর্ভোগে পড়েছেন হাজারো আখচাষি।
৫ ঘণ্টা আগে
‘আগে সংসারের প্রয়োজনে দু-একটা গরু পালন করতাম। এখন গরুই আমাদের ব্যবসা, গরুই আমাদের ভবিষ্যৎ’—কথাগুলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা-আটাপুর গ্রামের খামারি অভিজিতের। প্রায় এক যুগ আগে ৮-১০টি গরু নিয়ে যাত্রা শুরু করা তাঁর খামারে এখন ২৫টি গরু। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ষাঁড় বিক্রির...
৫ ঘণ্টা আগে
সরকারি হিসাবে সাতক্ষীরার তালা উপজেলায় ৬৫ হাজার পরিবারের বসবাস। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৪ হাজার ৭২৫টি খামার রয়েছে।
৬ ঘণ্টা আগে