
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ মঙ্গলবার সংসদে জামালপুর-২ আসনের সরকারি দলের সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহত শিক্ষার্থীদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন এবং নিহত শিক্ষার্থীদের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন—

জাতীয় সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (এমপি) বেসরকারি সদস্য বলা হয়। তাঁরা যেসব বিল পেশ করেন, তা বেসরকারি বিল হিসেবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত নয়টি বিল পাস হয়েছে।
৪ মিনিট আগে
ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই তারিখ ধার্য করেন।
৭ মিনিট আগে
হাওরাঞ্চলে সাম্প্রতিক বোরো ধানের মহাবিপর্যয় ও মৎস্যসম্পদ ধ্বংসকে প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ভুল কৃষিনীতি ও অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট মনুষ্যসৃষ্ট দুর্যোগ। হাওর রক্ষায় সমন্বিত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ না করলে দেশের খাদ্য ও আমিষ নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।
১৪ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আইন মন্ত্রণালয় থেকে।
৩৬ মিনিট আগে