
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিভ রহমান পার্থ। এদিকে তাঁর বক্তব্যের একটি অংশ নিয়ে প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আন্দালিভ রহমান বলেন, ‘বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত সাহেব বলেছিলেন ‘‘ফ্যাসিস্টের অব্যবস্থাপনা’’। এটা খুবই নমনীয় এবং দুর্বল শব্দ। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে কোনো অব্যবস্থাপনা হয়নি? হয়েছিল। লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। গ্যাস উত্তোলন করা হয়নি বাপেক্স দিয়ে। ফেয়ার করা হয়েছিল তৌফিক সাহেবকে দিয়ে, যা ছিল সম্পূর্ণ ব্লাফ। কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা হয়েছিল দেশকে। সেই বোঝা দেশ বহন করছে।’
গণমাধ্যমের মালিকেরা রাতে ঘুমাতে পারতেন না বলে দাবি করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা একটা স্ট্যাটাস লিখে ১০ বার ডিলিট করতাম। এই বুঝি আইসিটি অ্যাক্টে আমাদের ধরল কি না!’
বড় বড় ব্যবসায়ীর বিষয়ে পার্থ বলেন, ‘আমরা এও শুনেছি, তারা মা, আম্মু বলে সম্বোধন করেছে। কবিতায় বলেছে—তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়।’

আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর ঘোষণাও...
১২ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যত দিন টিকে থাকবে, তত দিন এ দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ...
১ ঘণ্টা আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান ‘চেলেবি এভিয়েশন’ (Celebi Aviation)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে