
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মৃত্যু ও নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হিশাম সালেহ আবুঘারবিয়েহ। ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিক লিমনের রুমমেট ছিলেন এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফে ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত কোনো শিক্ষার্থী ছিলেন না।
হিশামের অতীত রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি এর আগেও বেশ কয়েকবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে দুবার পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে। সে সময় তাঁর ভাই আদালতে হিশামের বিরুদ্ধে একটি স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। তাঁর ভাই জানিয়েছিলেন, হিশাম তাঁর মা এবং তাঁর ওপর হামলা চালিয়েছেন। পরে আদালত হিশামকে ওই বাড়িতে প্রবেশে এবং ভাইয়ের ধারেকাছে ঘেঁষতে নিষেধ করে দেন।
সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর হিশামের ভাই পুনরায় আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। ওই সময় হিশামের ভাই আশঙ্কা প্রকাশ করেছিলেন, সে ফিরে এলে আবারও পরিবারে সমস্যা তৈরি করতে পারে।
তবে আশ্চর্জজনক বিষয় হলো, হিশামকে গত শুক্রবার যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি সেই পারিবারিক বাড়ি, যেখানে তাঁর প্রবেশে একসময় আদালতের নিষেধাজ্ঞা ছিল। হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, ওই বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ গেলে হিশাম নিজেকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন।
পরে সোয়াট টিম এবং মধ্যস্থতাকারীদের তলব করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, বাড়ির সামনে একটি সাঁজোয়া যান মোতায়েনের পর হিশাম হাত তুলে আত্মসমর্পণ করেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন। তাঁর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি (পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা) হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে বলে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় থেকে বলা হয়েছে, পুলিশ আবুঘারবিয়েহকে জিজ্ঞাসাবাদের পর গতকাল শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
যদিও এখন পর্যন্ত লিমনের মৃত্যুর ঘটনায় তাঁকে আনুষ্ঠানিকভাবে খুনের দায়ে অভিযুক্ত করা হয়নি, তবে তাঁকে জিজ্ঞাসাবাদের পরই লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও নাহিদা। লিমনের মরদেহ ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করা হলেও নাহিদার এখনো কোনো হদিস মেলেনি। ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল এবং পিনেলাস কাউন্টি শেরিফ কার্যালয়সহ একাধিক সংস্থা বর্তমানে নাহিদার খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষক হওয়া, কিন্তু এক চরম নৃশংসতার শিকার হয়ে তাঁর সেই স্বপ্নের অকালমৃত্যু ঘটল।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। ঝড়ের প্রভাবে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
পানামার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার হওয়া এ ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
জ্বালানির দাম কমাতে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল আমদানির একটি চুক্তির কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে ৩ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে সরবরাহ করতে সম্মত হয়েছেন। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
৫ ঘণ্টা আগে