
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে তিনজন এনবিআরের সাম্প্রতিক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির নেতৃত্বে ছিলেন।
এ নিয়ে দুই দিনে এনবিআরের মোট ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
এরই অংশ হিসেবে গত ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তাঁরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টম হাউস, আখাউড়া, বেনাপোলসহ দেশের সব স্থলবন্দরে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এই অচলাবস্থা কাটাতে গত রোববার আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এক বিবৃতিতে এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যক পরিষেবা (এসেনশিয়াল সার্ভিস) ঘোষণা করা হয়।
এমন প্রেক্ষাপটে সেদিনই বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) তেজগাঁও কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তারা।
এই ঘোষণার পরদিন গতকাল সোমবার এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা জানায় সংস্থাটি। তাঁদের মধ্যে পাঁচজনই ওই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন।
আজ নতুন করে অনুসন্ধানে আসা পাঁচ কর্মকর্তা হলেন এনবিআরের অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার ও ঐক্য পরিষদের সদস্য মো. তারেক হাসান।
অভিযোগের বিষয়ে দুদকের নথিতে বলা হয়, এই পাঁচ কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে ঘুষ গ্রহণের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা করদাতাদের প্রকৃত কর নির্ধারণ না করে কম কর আদায় করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এই দুর্নীতির কারণে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। কিছু ক্ষেত্রে কর কর্মকর্তারা ঘুষ না পেলে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করতেন বলেও নথিতে উল্লেখ করা হয়।
তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অভিযোগ পর্যালোচনা করে দুদক জানতে পারে, অনেক করদাতা আগাম বা অতিরিক্ত কর দেওয়ার পরও তা ফেরত পেতে হয়রানির শিকার হন। ফেরতের বিপরীতে করদাতাদের অনেক সময় করের সমপরিমাণ ঘুষ দিতে হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরত প্রক্রিয়ায়ও অনৈতিকভাবে অর্থ আত্মসাৎ করেন বলে জানায় দুদক।
এ ছাড়া বিভিন্ন বন্দরে চাকরিকালে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে নিজেদের লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে।

মালয়েশিয়া সফরের মূল লক্ষ্য ছিল জ্বালানি নিরাপত্তা, হালাল শিল্প এবং নতুন বিনিয়োগের পথ তৈরি করা। অন্যদিকে চীন সফরে গুরুত্ব পেয়েছে বৃহৎ শিল্প বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল, আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ। এসব দিক বিবেচনায়...
৭ ঘণ্টা আগে
অর্থমন্ত্রীকে বলব, জমির আইলে বসে গরিব কৃষকেরা বিড়ি খায়, এটার দিকে নজর দেওয়া দরকার। কারণ, যারা বিড়ি খায় ও তামাক চাষ করে, সেই অর্থনীতি আপনারা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। একটা রিকশাওয়ালা বলতেছিল—স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি। এই বিড়ির ওপর ট্যাক্সটা কম রাখলে কি ক্ষতি হইয়া যেত?
৭ ঘণ্টা আগে
ঢাকার ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
৮ ঘণ্টা আগে
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বলেছে, এ সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়নি...
৮ ঘণ্টা আগে