পাঙাশ মাছ বেশ জনপ্রিয় আমাদের দেশে। চাষের ও নদীর—দুই ধরনের পাঙাশ পাওয়া যায়। নদীর পাঙাশের স্বাদ চাষেরটির চেয়ে ভিন্ন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে চাষের ও নদীর; যা-ই হোক না কেন, ঠিকমতো রান্না করতে পারলে এ মাছের তরকারি বেশ সুস্বাদু। এমনি একটি রেসিপি ও তার ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
মিষ্টিকুমড়া ৫০০ গ্রাম, পাঙাশ ছয় টুকরা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচের ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ।
মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। মিষ্টিকুমড়ার খোসা ফেলে মোটা মোটা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ সামান্য ভেজে আদা ও রসুনবাটা দিয়ে ভেজে নিন। পরে অল্প পানি দিন। তারপর তাতে হলুদ, মরিচ আর ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মাছ দিয়ে আবারও কষিয়ে নিয়ে অন্য পাত্রে তুলে রাখুন। এবার মিষ্টিকুমড়া দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। পরে পরিমাণমতো ঝোলের পানি দিন। ঝোলের পানি ফুটে উঠলে কষানো মাছে কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া ও চিনি দিয়ে আরও কিছু সময় রান্না করুন। এবার নামানোর আগে লবণ দেখে ধনেপাতাকুচি দিয়ে আরও খানিক রান্না করে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা।

কাজের ব্যস্ততার মাঝে অফিসে বসে যখন প্রচণ্ড ঘুম আর ক্লান্তি ভর করে, তখন কম্পিউটারের স্ক্রিনের সামনে চোখ খোলা রাখাটাই এক রকম নির্যাতন বলে মনে হয়। সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু অনেক সময় রাতে ঠিকঠাক ঘুমানোর পরও দেখা যায়, দুপুরের পর কোনো...
১৬ ঘণ্টা আগে
ফারিকল হলো নরওয়ের জাতীয় খাবার। এই খাবার বিশেষ করে দেশটির সাপ্তাহিক ছুটির দিন রোববারে রাতের খাবার হিসেবে ভীষণ জনপ্রিয়। এটি মূলত ভেড়া বা খাসির মাংস ও বাঁধাকপি দিয়ে তৈরি একটি সুস্বাদু স্টু জাতীয় খাবার। দেশটিতে সাধারণত শরৎকালে এই খাবার বেশি খাওয়া হয়। প্রতিবছরের সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার...
১৭ ঘণ্টা আগে
শিশু জুস খেতে পছন্দ করে? বাইরের জুস না দিয়ে মৌসুমি ফল আম দিয়েই তৈরি করে দিন স্বাস্থ্যকর জুস। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২০ ঘণ্টা আগে
স্প্যানিশশৈলীর চেয়ে রোমান্টিক ইন্টেরিয়র ডিজাইন খুব কমই রয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের অংশ হিসেবে, স্প্যানিশ ইন্টেরিয়রগুলো উষ্ণ, আন্তরিক এবং অত্যন্ত স্টাইলিশ হয়ে থাকে। ঐতিহ্যবাহী স্টাকো দেয়াল, আলংকারিক টাইলসের কাজ এবং গম্বুজাকৃতির ছাদ সহজেই বলে দেয় স্প্যানিশ আভিজাত্য়ের কথা। যদি নিজের বাড়ি তৈরির কথা...
২০ ঘণ্টা আগে