Ajker Patrika

বানিয়ে ফেলুন নরওয়েজিয়ান ডিশ ফারিকল

ফিচার ডেস্ক
বানিয়ে ফেলুন নরওয়েজিয়ান ডিশ ফারিকল

ফারিকল হলো নরওয়ের জাতীয় খাবার। এই খাবার বিশেষ করে দেশটির সাপ্তাহিক ছুটির দিন রোববারে রাতের খাবার হিসেবে ভীষণ জনপ্রিয়। এটি মূলত ভেড়া বা খাসির মাংস ও বাঁধাকপি দিয়ে তৈরি একটি সুস্বাদু স্টু জাতীয় খাবার। দেশটিতে সাধারণত শরৎকালে এই খাবার বেশি খাওয়া হয়। প্রতিবছরের সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার দেশটিতে উদ্যাপন করা হয় ফারিকল ফেস্ট ডে।

রাতের খাবারে সুস্বাদু এই পদ ঘরে বানিয়ে, পরিবারের সবার সঙ্গে উপভোগ করতে পারেন। জেনে নিন এর প্রস্তুত প্রণালি।

উপকরণ

২ কেজি হাড়সহ ভেড়া বা খাসির মাংসের বড় করে কাটা টুকরা, বড় ফালি করে কাটা বাঁধাকপি, ৬০ গ্রাম ময়দা, আস্ত আলু, ৫ চা-চামচ আস্ত গোলমরিচ, পরিমাণমতো লবণ ও পানি।

NORTH-WILD-KITCHEN

প্রণালি

বাঁধাকপি ধুয়ে ২ থেকে ৪ সেন্টিমিটার পুরু টুকরা বা ফালি করে কেটে নিন। এরপর বাঁধাকপি ও মাংসের টুকরাগুলো স্তরে স্তরে সাজিয়ে নিন। একটি বড় পাত্রে প্রথমে মাংসের চর্বিযুক্ত অংশ নিচের দিকে রাখুন, তার ওপর হালকা লবণ ও গোলমরিচ ছড়িয়ে দিয়ে বাঁধাকপি দিন। এভাবে প্রতিটি স্তর সাজিয়ে নিন। গোলমরিচগুলো ছড়িয়ে না দিয়ে একটি পুঁটলিতে ভরেও ব্যবহার করতে পারেন।

ঝোল ঘন করার জন্য স্তরের মাঝে সমানভাবে ২ থেকে ৪ টেবিল চামচ ময়দা ছড়িয়ে দিতে পারেন। এরপর পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। বাঁধাকপিতে পানি তুলনামূলক বেশি থাকায় রান্নার সময় এর পরিমাণ নিয়ে সচেতন থাকুন। যতক্ষণ না মাংস নরম হয়ে হাড় থেকে সহজে আলাদা হয়ে আসে, ততক্ষণ মৃদু আঁচে স্টু রান্না করুন।

পরিবেশন

সাধারণত এটি রুটি ও সেদ্ধ আলুর সঙ্গে গরম-গরম পরিবেশন করা হয়। খাবারটি পরিবেশনের সময় পাতে ছোট এক টুকরা মাখন রাখতে পারেন।

সূত্র: নর্থ ওয়াইল্ড কিচেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত