Ajker Patrika

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৬: ৫০
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে চার ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) কোর্সে এই নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার ক্যাডেট

১. বিভাগ: সিগন্যালস কোর (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।

২. বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।

৩. বিভাগ: আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—পুরুষ এবং মেডিকেল ফিজিসিস্ট—পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে ‘বি’ গ্রেড, ১টিতে ‘সি’ গ্রেড ও ১টিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড। অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)। স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।

৪. বিভাগ: রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিঅ্যান্ডএফসি) (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে ‘বি’ গ্রেড, ১টিতে ‘সি’ গ্রেড ও ১টিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড।

ব্যাচেলর অব সায়েন্স ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি/ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন/ ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যানিমেল হাজবেন্ড্রি অনার্সে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)। ইন্টার্নশিপ সম্পন্নকারী।

বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

শারীরিক যোগ্যতা: উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) (পুরুষ); ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) (মহিলা); ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা: পুরুষ: অবিবাহিত। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মহিলা: অবিবাহিতা/বিবাহিতা।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয় ও সাধারণ জ্ঞান সর্বমোট ১০০ নম্বর) আগামী ২৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পর প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি) সঙ্গে বহন করবেন। লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বর ২০২৬ মাসে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ১১ থেকে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং এ-সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

আবেদন ফি: ৫০০ টাকা আবেদন ফি এবং ৫০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফিসহ মোট ১ হাজার টাকা দিতে হবে।

আবেদনের নিয়ম: আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now-তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত