Ajker Patrika

সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারির ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারির ফল প্রকাশ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ৯ম গ্রেডভুক্ত ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পরীক্ষায় মোট ৩৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২০ নভেম্বর (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনে এই লিখিত পরীক্ষা নেওয়া হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত