
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ব্রিটিশ টিকটক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামের ২৩ বছর বয়সী ওই তরুণী বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্টের গ্রেভসেন্ড এলাকার বাসিন্দা ব্রুক জর্জ দুবাইয়ে গিয়ে ২৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক উইলিয়াম ট্রিবির সঙ্গে দেখা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়েছিল। প্রথম সফর ভালো গেলেও দ্বিতীয় সফরে ট্রিবির আচরণ বদলে যায় বলে দাবি করেছেন ব্রুক।
দুবাইভিত্তিক অধিকারকর্মী সংগঠন ডিটেইনড ইন দুবাই জানিয়েছে, ব্রুকের প্রতি ট্রিবি নিয়ন্ত্রণমূলক ও নির্যাতনমূলক আচরণ করতেন। ব্রুকের অভিযোগ, মদ্যপ অবস্থায় ট্রিবি তাঁকে শারীরিকভাবে আক্রমণও করেন। এতে আতঙ্কিত হয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং বন্ধুদের সহায়তায় যুক্তরাজ্যে ফেরার বিমানের ব্যবস্থা করেন।
তবে পাসপোর্ট সংগ্রহ করতে আবার অ্যাপার্টমেন্টে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বলে দাবি তাঁর। ব্রুকের ভাষ্য অনুযায়ী, তিনি পাসপোর্ট ফেরত চাইলে ট্রিবি তাঁকে ঘুষি মারেন এবং আক্রমণ করেন। জীবন নিয়ে শঙ্কিত হয়ে আত্মরক্ষার্থে কাছের একটি রান্নাঘরের ছুরি হাতে নিয়ে তিনি ট্রিবিকে আঘাত করেন। এতে ট্রিবির মৃত্যু হয়।
ঘটনার পর ব্রুক অ্যাপার্টমেন্ট ত্যাগ করে যুক্তরাজ্যে ফেরার চেষ্টা করেন। কিন্তু দুবাই বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়।
ব্রুকের মা থেরেজা জর্জ জানান, ঘটনার রাতে ব্রুককে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় দেখেছেন তিনি। তাঁর দাবি, ব্রুকের একটি চোখ ফুলে গিয়েছিল এবং তিনি অনিয়ন্ত্রিতভাবে কাঁদছিলেন। তিনি বিশ্বাস করেন, ব্রুক কেবল নিরাপদে দেশে ফিরতে চেয়েছিলেন।
এদিকে ডিটেইনড ইন দুবাই অভিযোগ করেছে, ব্রুক বর্তমানে বুর দুবাই পুলিশ স্টেশনে আটক রয়েছেন। সেখানে তিনি যথাযথ আইনি সহায়তা পাচ্ছেন না এবং ভাষাগত সমস্যার কারণে বিচারিক প্রক্রিয়া বুঝতেও অসুবিধায় পড়ছেন। সংগঠনটি ব্রুকের জন্য চিকিৎসা, আইনি সহায়তা ও ব্রিটিশ কনস্যুলারের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংগঠনটির কর্মকর্তারা বলছেন, তদন্তকারীদের উচিত ব্রুককে শুধু অভিযুক্ত হিসেবে নয়, সম্ভাব্য নির্যাতনের শিকার হিসেবেও বিবেচনা করা। একই সঙ্গে তাঁরা ট্রিবির বিরুদ্ধে অন্য নারীরাও নির্যাতনের শিকার হয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত ইতুরুপ দ্বীপ সফর করেছেন। রুশ গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। হোক্কাইডো দ্বীপের কাছে কুরিল দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরের এক দিন আগে রাশিয়া বড় ধরনের নৌ মহড়া চালায় এবং তাদের মিত্র উত্তর কোরিয়া...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
৫ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
৬ ঘণ্টা আগে