
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
গতকাল বুধবার, ১২ আগস্ট পালিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন। বিশ্বের তরুণদের বিভিন্ন সমস্যা এবং সমাজ গঠনে তাদের ভূমিকা তুলে ধরতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়। আবু আল-হুমুস বলেন, ইসরায়েলি কারাগারে ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পুরুষ বন্দির সংখ্যা ৪ হাজার ৭১৩ জন। অন্যদিকে, তরুণ নারী বন্দির সংখ্যা ৫৬ জন।
তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে নিহত ৯১ জন ফিলিস্তিনি বন্দির মধ্যে ৪১ জনই তরুণ। তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ৪০ জনের মরদেহ এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আটকে আছে। বিভিন্ন বয়সী বন্দিদের আরও কয়েক ডজন মরদেহও তাদের কাছে রয়েছে।’
হুমুস অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে ইসরায়েল নিপীড়ন ও লঙ্ঘনের মাত্রা আরও বাড়িয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য তরুণদের মতো সব ধরনের বিপদ ও হুমকি থেকে মুক্ত একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা এবং তার পরিকল্পনা করার অধিকার প্রত্যেক ফিলিস্তিনি তরুণের রয়েছে। কিন্তু দখলদারিত্ব তাদের এবং পুরো ফিলিস্তিনি জনগণের ওপর যেসব বিপদ ও হুমকি চাপিয়ে দিয়েছে, সেগুলো থেকে তাদের মুক্তি দিতে হবে।’
তিনি বলেন, ‘জীবন, স্বাধীনতা, কাজ ও চলাচলের অধিকার আন্তর্জাতিক রীতি ও চুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আমাদের তরুণদের জীবনেও এসব অধিকার বাস্তবায়িত হতে হবে।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি তরুণরা ফিলিস্তিনি জনগণের সংগ্রামের মেরুদণ্ড এবং দখলদারিত্ব, অবিচার ও নিপীড়ন থেকে মুক্তির প্রকৃত যোদ্ধা।’ তাঁর ভাষায়, ‘স্বাধীনতা ও মুক্তির তাদের আশা ও স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে একটি স্বাভাবিক জীবন অর্জন না করা পর্যন্ত তারা এ ভূমিকা পালন করে যাবে।’
তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি, বিশেষ করে তরুণদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ফিলিস্তিনি তরুণদের লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলি দখলদারিত্বের আরোপিত বিধিনিষেধমুক্ত জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়।
ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে ৯ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৯২ জন নারী এবং ৩৭০-এর বেশি শিশু। এসব বন্দি নির্যাতন, অনাহার ও চিকিৎসাবঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে কয়েক ডজন বন্দির মৃত্যু হয়েছে।
১৯৪৮ সালে সশস্ত্র জায়নবাদী গোষ্ঠীগুলোর দখল করা ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এসব গোষ্ঠী বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে অন্তত ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছিল। পরবর্তীতে তেল আবিব ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশও দখল করে নেয় এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব অনুযায়ী সেখান থেকে প্রত্যাহার কিংবা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৬ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে