
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ইরানের এই সতর্কবার্তা দেওয়ার ঠিক আগেই যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড দাবি করে, মার্কিন বাহিনী গতকাল বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তালিকায় থাকা এবং কোনো দেশের পতাকা ছাড়া চলাচলকারী ‘এম/টি ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, ‘অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে আমরা বিশ্বজুড়ে সামুদ্রিক আইন প্রয়োগের এই কঠোর অভিযান অব্যাহত রাখব। তারা যেখানেই কার্যক্রম পরিচালনা করুক না কেন, তাদের রুখে দেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর বৈশ্বিক তেল সরবরাহের মূল পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর জেরে গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনী। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য—এই নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানকে অর্থনৈতিক চাপে রাখবে। সেই উত্তেজনার ধারাবাহিকতায় ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের এই সর্বশেষ ড্রোন ও মিসাইল হামলার ঘটনাটি ঘটল।

ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্তের কাছে দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের একজনকে পাকিস্তানি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে এবং তাঁর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
সিরিয়ার একটি গোপন স্থাপনায় সংরক্ষিত পারমাণবিক পদার্থ সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক। চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এসব পদার্থ ফিরিয়ে নেবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সমঝোতার পর...
২ ঘণ্টা আগে
ইরান হরমুজ প্রণালি খুলতে নারাজ, আর যুক্তরাষ্ট্রও নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ ও চাপের কৌশল থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না। ফলে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত এখন এমন এক অচলাবস্থায় আটকে গেছে, যেখানে দুই পক্ষই নিজেদের শর্তকে যুদ্ধ অবসানের পূর্বশর্ত হিসেবে দাঁড় করিয়েছে।
৩ ঘণ্টা আগে