হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি কেন্দ্রিক এই কনটেন্ট কালেকশন পেজে হরমুজ ঘিরে চলমান উত্তেজনা, জাহাজ চলাচল ও জ্বালানি তেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। পাশাপাশি ইরানের খবর ও তেহরানের খবর জানতে ভিজিট করুন।

সিঙ্গাপুরে কেন মাটির নিচে তেল মজুত করবে সৌদি আরব
হরমুজ প্রণালি দিয়ে এশিয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্নের পর আঞ্চলিক সরবরাহ নিরাপত্তা জোরদার করতে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরের জুরং রক ক্যাভার্নসে এই তেল মজুত করা হবে। আজ সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ পরিকল্পনার কথা জানান।

হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে
মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া অন্যান্য দেশ থেকে তেল রপ্তানির পরিমাণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে এসেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা, তেলবাহী জাহাজে হামলা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি সত্ত্বেও বিকল্প রুট ব্যবহার করে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে দেশগুলো।

ট্রাম্পকে ‘শায়েস্তা’ করতে চায় ইরান, নিয়েছে যে কৌশল
ইরানের শীর্ষ নেতৃত্বের জন্য পরবর্তী কয়েকটি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়সীমা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর (মিডটার্ম ইলেকশন) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানির চড়া দামের বিষয়ে কম সংবেদনশীল থাকবেন—এমনটা অনুমান করে, তেহরান এখন হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের...

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা অচল করতে হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেব্ল কেটে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি এসব যোগাযোগ কেব্লকে ‘বৈধ নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে বর্ণনা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের...










