
মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ জাতিগোষ্ঠী হওয়া সত্ত্বেও কুর্দিদের নিজস্ব কোনো স্বাধীন রাষ্ট্র নেই। ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া এবং আর্মেনিয়ার পার্বত্য অঞ্চলজুড়ে বিস্তৃত এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যা ২৫ থেকে ৪৫ মিলিয়নের (২.৫ থেকে ৪.৫ কোটি) মধ্যে বলে ধারণা করা হয়। তবে অনেক দেশ আদমশুমারিতে জাতিগত পরিচয় নথিবদ্ধ না করায় এর কোনো সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই।
তুরস্কে কুর্দিদের সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট কুর্দি জনসংখ্যার প্রায় অর্ধেক। ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে ইরানে কুর্দিরা মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ থেকে ১৭ শতাংশ। অটোমান সাম্রাজ্যের পতনের পর মিত্রশক্তি বর্তমান তুরস্কের পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র গঠনের প্রস্তাব দিলেও তুরস্কের নতুন সরকারের আপত্তির মুখে তা ভেস্তে যায়।
কুর্দিদের অধিকাংশই সুন্নি মুসলিম। তবে এই জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এ ছাড়া তাদের মধ্যে ভাষার বিভিন্ন উপভাষার প্রচলন রয়েছে। পশ্চিম ইরানের কুর্দি অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসন বা স্বাধীনতা এবং অধিকতর নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন করে আসছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইরানে কুর্দিদের ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছে। কুর্দি ভাষা শেখানোর ওপর প্রায়ই নিষেধাজ্ঞা থাকে, নির্দিষ্ট কিছু কুর্দি নাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা যায় না এবং কুর্দি কর্মীরা নিয়মিত বিচারবহির্ভূত আটক বা নির্যাতনের শিকার হন। গত কয়েক দশক ধরে সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলো ইরাক-ইরান সীমান্ত থেকে কয়েক হাজার যোদ্ধা নিয়ে ইরানি শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আবহে কুর্দি ইস্যুটি নতুন মোড় নিয়েছে। সিআইএ ইরানের ভেতরে একটি গণ-অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যে সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্রসজ্জিত করার কাজ করছে বলে সিএনএনকে জানিয়েছে কয়েকটি সূত্র।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েক হাজার যোদ্ধা ইরাক-ইরান সীমান্তে সক্রিয়, বিশেষ করে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে। যুদ্ধ শুরুর পর থেকে কয়েকটি গোষ্ঠী প্রকাশ্যে বিবৃতি দিয়ে আসন্ন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে এবং ইরানের সামরিক বাহিনীকে দলত্যাগের আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।
সর্বশেষ, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি আজ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে, সামরিক বাহিনী ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে (কুর্দি) লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য ১৪ দফার একটি কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে ইরান। তেহরান বলছে, ওয়াশিংটনের সঙ্গে কয়েকটি শর্তে কাছাকাছি অবস্থানে এলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
২৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘তেলাপোকা জনতা পার্টি’র (সিজেপি) অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক অভিযোগ করেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার তাদের এই ‘আইকনিক’ ওয়েবসাইটটি ইন্টারনেট থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের অভিবাসন সীমিতকরণ নীতির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতির আবেদনে কঠোর পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধিকাংশ গ্রিন কার্ডপ্রত্যাশী অভিবাসীকে এখন থেকে মার্কিন মুলুক ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে এবং সেখানকার...
১৩ ঘণ্টা আগে