
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র সাইপ্রাসের সুরক্ষায় একাধিক ইউরোপীয় দেশ তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো জানিয়েছেন, সাইপ্রাসকে রক্ষা করতে ইতালি নৌবহর পাঠাবে। ইতালির সঙ্গে এই অভিযানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস যোগ দিচ্ছে। ক্রোসেত্তো আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে এই সামরিক মোতায়েন সম্পন্ন হবে।
এদিকে আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি ইতালি ও গ্রিসের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সাইপ্রাসে দ্রুত সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে তাঁরা একমত হয়েছেন। মূলত ইইউ সদস্য দেশের নিরাপত্তা নিশ্চিতেই এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রে টানা ১০ মিনিট ধরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের আক্রোটিরি ঘাঁটির কাছে একটি ড্রোন হামলার খবর পাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছিল। এ ঘটনার পর থেকে সাইপ্রাসের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে লুজার বা ‘হারু’ বলে আখ্যা দিয়ে তাঁর প্রশাসনকে অযোগ্য, আত্মমুগ্ধ ও যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রশাসন বলে অভিযোগ করেছেন। গত শনিবার দেওয়া এক আক্রমণাত্মক রাজনৈতিক ভাষণে তিনি ট্রাম্পের ওয়াশিংটন ডিসিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ...
৩৩ মিনিট আগে
তেলেঙ্গানার মেডক জেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ২৩ বছর বয়সী এক নারীর আত্মহত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ, ডিএনএ পরীক্ষার দাবি এবং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের জেরেই এই ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
উগান্ডার শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী নন উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বিমান হামলা এবং বিশেষ স্থল অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ২৯ জন সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।
২ ঘণ্টা আগে