
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলাটি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানের প্রথম দিকে ঘটে এবং এতে বিপুলসংখ্যক শিশু নিহত হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে—ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত মেয়েদের প্রাথমিক বিদ্যালয় ‘শাজারেহ তাইয়্যেবেহ’-তে ওই হামলা চালানো হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত ১৬০ থেকে ১৭৫ জন শিশু নিহত হয়েছে, যাদের বেশির ভাগই সাত থেকে বারো বছর বয়সী ছাত্রী। এ ছাড়া এই হামলায় প্রায় এক শ জন আহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ঘটনাটি নিয়ে পেন্টাগন তদন্ত করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর নীতি অনুসরণ করে না। তবে ওই হামলায় ব্যবহৃত অস্ত্রটি যুক্তরাষ্ট্রের নাকি অন্য কোনো পক্ষের—এটি এখনো স্পষ্ট নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে ‘নিরপরাধ শিশুদের হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও ঘটনাটির পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত দাবি করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, যে বিদ্যালয়টিতে হামলা হয়েছে সেটি আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি ঘাঁটির অংশ ছিল বলে জানা যায়। তবে ২০১৬ সালের পর সেটি আলাদা করে দেওয়া হয়েছিল। এ কারণে হামলার লক্ষ্যবস্তু নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনার পর মিনাব শহরে নিহতদের জানাজা ও দাফনে হাজার হাজার মানুষ অংশ নেয়। চলমান সংঘাতের মধ্যে এই হামলাটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ও মর্মান্তিক ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
চলমান যুদ্ধের মধ্যে ঘটনাটির প্রকৃত কারণ ও দায় কার—তা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৮ ঘণ্টা আগে