ভারতের ছত্তিশগড়ের দক্ষিণ বস্তারে আজ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, মাওবাদীর সঙ্গে এখনো থেমে থেমে বন্দুক যুদ্ধ চলছে এবং পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এর আগে গত রোববার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ মাওবাদী নিহত হন। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘নিহতদের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ মাওবাদী রয়েছেন। এদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’
পুলিশ সুপার আরও জানান, অভিযানে বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকার জঙ্গলে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে— একটি এসএলআর রাইফেল, একটি টুয়েলভ-বোর রাইফেল, দুটি সিঙ্গেল শট রাইফেল, একটি বিএজিএল লাঞ্চার, একটি দেশি ভার্মার বন্দুক। এ ছাড়া বিস্ফোরক, মাওবাদী প্রচারপত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এসপি যাদব জানান, ‘১১ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজাপুর জেলার মাডেড থানা এলাকার বান্দেপাড়া-কোরেঞ্জেড জঙ্গলে অভিযান চালানো হয়।’
রোববার সকালে শুরু হওয়া বন্দুক যুদ্ধ বিকেল ৩-৪টা পর্যন্ত চলে। পরবর্তীতে অভিযানে নিহত মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা সকলেই মাওবাদী ইউনিফর্ম পরিহিত ছিলেন।
এ নিয়ে চলতি জানুয়ারি মাসেই ছত্তিশগড় পৃথক সংঘর্ষে নিহত মাওবাদী সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। গত বছর ছত্তিশগড় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোট ২১৯ জন মাওবাদী প্রাণ হারিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
১ ঘণ্টা আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
২ ঘণ্টা আগে