
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে শুধু কাঠমান্ডুতেই ১৬ জন। এ ঘটনায় ৩৪৭ জন আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তরুণ প্রজন্ম, বিশেষত জেন-জেড বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ও গুলি চালানোর নির্দেশ দেওয়া হলে সহিংসতা আরও বাড়ে।
ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক মন্ত্রিসভায় নিজের পদত্যাগপত্র জমা দেন। তিনি বলেন, ‘এত মানুষের প্রাণহানি অচিন্তনীয়। নৈতিকভাবে আমার আর দায়িত্বে থাকা উচিত নয়।’
এদিকে সরকারের দমননীতির তীব্র সমালোচনা করেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটির সাধারণ সম্পাদক কবীন্দ্র বুর্লাকোটি এক বিবৃতিতে বলেছেন, সরকার জেন-জেড প্রজন্মের ওপর ‘নৃশংস দমননীতি’ চালিয়েছে। তারা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ও অবিলম্বে নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে।
সহিংস বিক্ষোভ শুধু কাঠমান্ডুতেই সীমাবদ্ধ থাকেনি। নেপালের বুটওয়াল, ভৈরহাওয়া, ইটাহারিসহ কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। পূর্বাঞ্চলীয় দামাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয় আর ইস্ট-ওয়েস্ট হাইওয়ে অবরোধ করে আগুন জ্বালানো হয়।
চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী অলির বাসভবনে জরুরি মন্ত্রিসভা বৈঠক চলছে। তবে কারফিউ ও কঠোর নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করছেন। ফলে নেপাল এখন একদিকে মানবিক বিপর্যয়ের মুখে, অন্যদিকে গণতান্ত্রিক সংস্কারের জোরালো দাবির চাপে দাঁড়িয়ে রয়েছে এক অনিশ্চিত মোড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর সিএনএন, এমএম নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত স্থানীয় সময় গতকাল বুধবার এই নির্দেশ দেয়।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সাময়িকভাবে স্থগিত থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই বিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগে
মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র–ইরান যখন অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করে, তখন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরে। দেশটিতে জানায়, শান্তি এগিয়ে নিতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ডজন ফোনকল করেছে এবং প্রেসিডেন্ট সি চিনপিং নিজেও লড়াই বন্ধের জন্য পরামর্শ দিতে...
২ ঘণ্টা আগে
ত্রিপুরা হাইকোর্ট অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত চার বাংলাদেশি নাগরিকের বাকি কারাদণ্ড মওকুফ করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। দুটি মামলায় গত সোমবার বিচারপতি টি আমরনাথ গৌদের বেঞ্চ এই আদেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে...
২ ঘণ্টা আগে