
নেপালে দুর্নীতির বিরুদ্ধে ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সরব হয়েছে জেন-জি প্রজন্ম। তারা দেশটির পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করার পর তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর নয়া বাণেশ্বরে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয় সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানিয়েছেন, ‘চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।’ নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মোহন চন্দ্র আরও জানান, সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতের সংখ্যা কয়েক ডজন।
বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় ঢুকে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি চালায়। এতে অনেকেই আহত হন। দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেনারেশন জেডের তরুণেরা রাস্তায় নামলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সহিংসতার পর রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া দেশের অন্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে কিছু দিন ধরেই ক্ষুব্ধ ছিল দেশটির তরুণ সমাজ। তারা কিছু দিন ধরেই ডিজিটাল পরিসরে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তবে আজ সোমবার ডিজিটাল পরিসর পেরিয়ে এবার রাস্তায় নেমেছে জেনারেশন জেড।
স্থানীয় সময় আজ সকাল ৯টা থেকে রাজধানী কাঠমান্ডুর মৈতিঘরে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান তোলে তরুণরা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নেপো কিড’ ও ‘নেপো বেবিজ’ হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল। সরকার অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এসব হ্যাশট্যাগ আন্দোলন আরও বেশি গতি পায়।
কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ‘হামি নেপাল’ সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। তারা এর আগে প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেয়। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুঙ বলেন, ‘সরকারের পদক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে। একইসঙ্গে দেশজুড়ে আরও নানা জায়গায় এ ধরনের কর্মসূচি চলছে।’
আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভের রুট ও নিরাপত্তা–সংক্রান্ত তথ্য শেয়ার করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে নিয়ে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর সিএনএন, এমএম নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত স্থানীয় সময় গতকাল বুধবার এই নির্দেশ দেয়।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সাময়িকভাবে স্থগিত থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই বিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগে
মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র–ইরান যখন অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করে, তখন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরে। দেশটিতে জানায়, শান্তি এগিয়ে নিতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ডজন ফোনকল করেছে এবং প্রেসিডেন্ট সি চিনপিং নিজেও লড়াই বন্ধের জন্য পরামর্শ দিতে...
২ ঘণ্টা আগে
ত্রিপুরা হাইকোর্ট অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত চার বাংলাদেশি নাগরিকের বাকি কারাদণ্ড মওকুফ করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। দুটি মামলায় গত সোমবার বিচারপতি টি আমরনাথ গৌদের বেঞ্চ এই আদেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে...
২ ঘণ্টা আগে