
নেপালের জেনারেশন জেড তথা জেন-জি তরুণেরা আজ সোমবার সকাল থেকে দুর্নীতি আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তরুণদের এই আন্দোলনে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন খ্যাতনামা শিল্পী ও বিনোদন জগতের তারকারা।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য নিজেদের ফেসবুক পোস্টে প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
হরিবংশ আচার্য সম্প্রতি তৈরি হওয়া একটি সড়কের নাজুক অবস্থা তুলে ধরে লেখেন, ‘প্রতিদিন ভাবতাম, কীভাবে এই সড়ক এত দ্রুত নষ্ট হলো? আমি প্রতিদিন এই পথে হাঁটতাম, কিন্তু শুধু ভাবতাম। অথচ, আজকের তরুণেরা শুধু ভাবেই না, প্রশ্ন তোলে। কেন এটি ভেঙে পড়ল? কীভাবে হলো? কে দায়ী? এই তো একটির উদাহরণ। এই প্রজন্ম যে প্রশ্ন তুলছে, তা গোটা ব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং নেতৃত্বে থাকা ব্যক্তি ও কর্মকর্তাদের কাজের জবাবদিহির দাবি।’
এই তারকা নেতাদের উদ্দেশে বলেন, ‘দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে হবে এবং তরুণদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আজকের তরুণেরা জবাবদিহি আশা করে।’
মদনকৃষ্ণ শ্রেষ্ঠ তাঁর পোস্টে লিখেন, ‘দেশকে আমি প্রতিটি যুগে দেখেছি, সংগ্রামও করেছি। কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, স্বজনপ্রীতি আর পক্ষপাতিত্ব চলেছে, ক্ষমতার লোভ সীমাহীন থেকেছে। প্রতিদিন হাজারো তরুণ কাজের খোঁজে বিদেশে যেতে বাধ্য হচ্ছে। দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে, যেন মা–নেপালও কাঁদছে।’
তিনি আরও বলেন, ‘তরুণেরা দেশের ভবিষ্যৎ, তাদের স্বপ্নই নেপালের প্রতিচ্ছবি। বছরের পর বছর স্থবিরতায় প্রতিটি নাগরিক বিরক্ত। এটাই আজকের জেনারেশন জেডের কণ্ঠ। তাদের কণ্ঠ শোনা চাই। দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনতে হবে, এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যারা নাগরিকের চাহিদা বোঝে এবং জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।’
গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত দুই তরুণ—সুনীল ও শচীনকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেন। তিনি জানান, ইউটিউব থেকে পাওয়া গত মাসের আয় থেকে দুজনকে ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন। সেই অর্থ দিয়ে পানি কিনতে, তরুণদের পানি খাইয়ে সহযোগিতা করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং যেন হঠাৎ একসঙ্গে অতিরিক্ত ক্লান্ত না হয়ে পড়ে—সেই পরামর্শও দেন তিনি।
অভিনেতা ও নির্মাতা নিশ্ছল বসনেত টিকটক ভিডিওতে আন্দোলনের প্রতি সমর্থন জানান। তিনি সমালোচনা করে বলেন, রাজনীতিকেরা ক্ষমতায় গেলেই জনগণকে ভুলে যায়, আর নিয়ম বানায় জনগণকে দমিয়ে রাখার জন্য। তবে এবার পরিস্থিতি আলাদা। আগে নির্দিষ্ট কোনো ব্যক্তির নেতৃত্বে আন্দোলন হয়েছে, এবার নেপালের তরুণেরা নিজের ভবিষ্যতের জন্য নিজেরাই রাস্তায় নেমেছে। একই সঙ্গে তিনি পুলিশকে আহ্বান জানান, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
অভিনেত্রী কেকি অধিকারী কবিতার ছন্দে সমর্থন জানিয়ে লেখেন—‘কোনো আগুন যেন নিভে না যায়/উদ্দীপনা আর দৃঢ়তায় ওঠো দাঁড়াও/তোমার ঘামের ফোঁটায় শক্ত হোক মাটি ও সমাজ/সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও।’
অভিনেত্রী বর্ষা রাউত বর্তমানে কাঠমান্ডুর বাইরে থাকলেও টিকটকের মাধ্যমে সমর্থন জানান এবং অন্যদের অংশ নিতে উৎসাহিত করেন। অভিনেতা অনমোল কে সি, প্রদীপ খাঁড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা অধিকারীও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন।

আমেরিকা যদি আবারও হামলা শুরু করে, তবে তার জবাবে মার্কিন অবস্থানে ‘দীর্ঘমেয়াদি ও যন্ত্রণাদায়ক’ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের এই কড়া বার্তার ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের মার্কিন পরিকল্পনা আরও জটিল হয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার। গতকাল বুধবার পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। যুদ্ধের প্রকৃত ব্যয়ের হিসাব নিয়ে এটিই প্রথম কোনো সরকারি তথ্য প্রকাশ।
৯ ঘণ্টা আগে
প্যারিসভিত্তিক গণমাধ্যমবিষয়ক বেসরকারি সংস্থা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রতিবছর বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার মাত্রা একটি সূচকের মাধ্যমে তুলে ধরে। তাদের এই ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’ বা বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক বলছে, বর্তমানে...
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে। এই প্রণালিতে অবাধে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগে