
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছিটকে পড়ার এক দিনের মাথায় থমথমে অবস্থা বিরাজ করছে বরিশাল নগরে। সব খাতে সাদিকের অনুসারীরা অনেকটা চুপসে গেছেন। গতকাল রোববার নগর ভবনে তাঁদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
বাস টার্মিনাল-ঘাট হাতছাড়া হওয়ার ভয়ে শঙ্কিত তাঁরা। দীর্ঘ সাড়ে চার বছর কোণঠাসা প্রয়াত মেয়র হিরণ অনুসারীরা নগরময় এখন তৎপরতা চালাচ্ছেন। চলছে নৌকার টিকিট পাওয়া আবুল খায়ের আব্দুল্লাহকে বরণের তোড়জোড়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবারই নগরের স্পিডবোট ঘাট মেয়রবিরোধী একটি গ্রুপ দখল করে নিয়েছে। নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল দখলে শনিবার থেকে তৎপর হয়ে উঠেছেন সাদিকবিরোধীরা। নথুল্লাবাদ বাস টার্মিনালে এখন উত্তেজনা বিরাজ করছে।
মেয়র সাদিকের শক্তির কেন্দ্রবিন্দু নগর ভবনে গতকাল তাঁর অনুসারীদের অনেকেই আসেননি। সাদিক নিজেও নগর ভবনে আসেন না। নগরভ বন পরিচালনার মূলে ছিলেন তাঁর শ্যালক এবং সহকারী একান্ত সচিব মোস্তফা জামান ওরফে মিলন। মিলন এলেই সবাই তটস্থ হয়ে যেতেন। তিনিও গতকাল নগর ভবনে যাননি।
বিসিসির পরিসংখ্যান কর্মকর্তা স্বপন কুমার রোহান মেয়রের ঘনিষ্ঠ হওয়ায় একাই দুটো পদ দখল করে আছেন। বর্তমানে তিনি প্রশাসনিক কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তাও। নগর ভবনের একাধিক সূত্র জানিয়েছে, স্বপন গতকাল বেশ চিন্তিত ছিলেন। যে কারণে কয়েকবার ভবনের বাইরে গেছেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তাও গতকাল ছিলেন না।
এ বিষয়ে বিসিসির প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার রোহান বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিষয় বলতে পারবেন। তাঁর কাছে জিজ্ঞাসা করেন।
নগর আওয়ামী লীগের সহসভাপতি ও প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘একটু অপেক্ষা করেন। এখনই কিছুই বলা যাচ্ছে না। দল একজনকে মনোনয়ন দিয়েছে, সে বিষয়ে দ্বিমতের সুযোগ নেই। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫