
রমজান নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সম্প্রতি সেলিনা আক্তার শেলী ফেসবুকে পবিত্র রমজান মাসের আরবি উচ্চারণ ‘রামাদান’কে কটাক্ষ করে পোস্ট দেন। ওই পোস্টের পরিপ্রেক্ষিতে অসংখ্য মানুষ ফেসবুকে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানান। ওই পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বন্দর এলাকায় এর প্রতিবাদে মিছিল-সমাবেশ আয়োজনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাতে সাম্প্রদায়িক উসকানিসহ সরকারকে অস্থিতিশীল ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার পরিস্থিতি তৈরি হয়।
যা ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮-এর ২৮ ও ৩১ ধারা মোতাবেক দণ্ডযোগ্য ফৌজদারি অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা-২০১৯-এর বিধি ৬.২ ও বিধি ১০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং চাকরি প্রবিধানমালা-১৯৯১-এর ৩৯ মোতাবেক সুস্পষ্ট অসদাচরণ এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ বলে আদেশে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে সেলিনা আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে আদেশে জানানো হয়।
এ অবস্থায় প্রবিধানমালা-১৯৯১-এর ৪৫ ধারায় চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. মমিনুর রশিদ।
আরও খবর পড়ুন:

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬