মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫ দিনের স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মদনা বেলতলা পাড়ার মৃত ফজের আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মামলার আসামি রবিউল ইসলাম বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসতেন। এতে মামলার বাদী রাজি না হওয়ায় আসামি তাঁকে বিভিন্নভাবে সম্মানহানির ভয় দেখিয়ে মোবাইল ফোনে কথা বলতে বাধ্য করেন। একপর্যায়ে সংসার ছেড়ে রবিউল ইসলামকে বিয়ে করেন। সংসারের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর জানতে পারেন রবিউল ইসলামের আরও এক স্ত্রী রয়েছে। তাই তিনি রবিউল ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার পূর্বের স্বামীর কাছে চলে আসেন।
এই ঘটনার পর থেকে আসামি রবিউল ইসলাম আবার বেপরোয়া হয়ে ওঠেন। রবিউল ইসলাম তাঁর ১৫ দিনের সংসার জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। সেই ভিডিও তাঁর কাছে পাঠিয়ে সংসার নষ্ট করার হুমকি দেন এবং আবারও শারীরিক সম্পর্কের দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ১১ বছর বয়সী শিশুকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যান। পরে প্রস্তাবে রাজি হলে রবিউল ইসলাম তাঁর ছেলেকে ছেড়ে দেন। এভাবে বিভিন্ন স্থানে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে জানান ওই নারী।
এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাতে রবিউল ইসলামকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক তদন্ত মনোজিৎ কুমার নন্দী রাতেই মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে ব্যবসায়ী রণজিত পাল, তাঁর স্ত্রী ঊর্মি পাল ও সন্তোষ পালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারগুলোও।
৪ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
৬ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন করেছে
৭ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ। জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার
৯ মিনিট আগে