
পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। বাদ পড়েছেন বরিশালের বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের।
চূড়ান্ত প্রার্থীরা হলেন, খুলনা সিটি করপোরেশনের প্রার্থী তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান।
এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্বে করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। সবগুলোতে ইভিএমে ভোট হবে।

বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সমীচীন নয়। সাশ্রয়ের কথা বলে রাজনীতি করা দলগুলো রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এতগুলো গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে, তা সাশ্রয় করা গেলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে সামান্য...
৪ ঘণ্টা আগে
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১ দিন আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১ দিন আগে