একসময়ের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাঁরা। এই জুটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ ইত্যাদি। ২০১৭ সালে বিচ্ছেদের পর পর্দায় আর দেখা যায়নি এই জুটিকে। বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে ফিরছেন তাহসান-মিথিলা। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁদের।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। সেখানে উপস্থিত হয়ে মিথিলার অভিনয়ের প্রশংসা করেন তাহসান। তবে তাহসান প্রসঙ্গে মিথিলা দিয়েছেন সাবধানী উত্তর।
দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তাঁর সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তাঁর সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’
তবে তাহসানকে নিয়ে অনেকটা কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। মিথিলা বলেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে অনস্ক্রিন কাজ করা হলো। শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ ছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’
সহশিল্পী হিসেবে এখন তাহসানকে মিস করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই কম কাজ করি। তাই কাজ করাটাই মিস করি।’ ভবিষ্যতে আবার পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যাবে কি না—এ নিয়েও সাবধানী উত্তর দিয়েছেন মিথিলা। ভবিষ্যতের চিন্তা না করে এই প্রজেক্ট নিয়ে কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অসংখ্য কোম্পানি গজিয়ে উঠেছে, যারা অনলাইনে পেতেছে জুয়ার ফাঁদ। এসব ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ক্রিকেটে এই বাজির গল্প নিয়েই তৈরি হয়েছে বাজি ওয়েব সিরিজটি। এতে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ। ১৬ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সাত পর্বের এই সিরিজ।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
- হৃদরোগে আক্রান্ত তিন হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক মুচ্ছাল
- এ বছরই বড় পর্দায় আসছেন তিশা
- ঈদের তিন নাটকে কেয়া পায়েল
- অদৃশ্য থেকে ফিরে এল কোকাকোলার সমালোচিত সেই বিজ্ঞাপন
- সড়ক দুর্ঘটনায় ৯ বছরের মেয়ের মৃত্যু, কেটে ফেলতে হলো র্যাপারের পা
- ইসরায়েলের পক্ষ নিইনি, কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে জীবনের আত্মপক্ষ সমর্থন
- কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়
- নতুন করে ভাইরাল পুরোনো অপি
- শাকিব খানের ‘তুফান’ ট্রেলার ছাড়াই মুক্তির ইঙ্গিত
- শাকিবের তুফান–এ থাকছেন কি যীশু, যা বললেন প্রযোজক
- ‘তুফান’ সিনেমায় শাকিবের দুই নায়িকা; ওপার বাংলার মিমি, এপারের নাবিলা
- ক্ষমা চেয়ে মিমের সঙ্গে দ্বন্দ্ব মেটালেন পরীমণি
- হিন্দি সিনেমা আমদানি নিয়ে সুর পাল্টালেন ডিপজল
- ভারতীয় অভিনেত্রী মালবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার


ক্রিকেটে বাজির গল্পে ওয়েব সিরিজ, একসঙ্গে ফিরছেন তাহসান-মিথিলা
ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন তাহসান







