ভালো নির্মাণ আর ব্যতিক্রমী গল্পের নাটক প্রকাশের কথা জানিয়ে পথচলা শুরু করেছিল পিকক এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে পিকক প্রযোজিত বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে। এসব নাটকের তালিকায় আছে ‘বিসর্জন’, ‘জোড়া শালিক’, ‘মন জড়াব তোরই ঘরে’, ‘কলকাতার জামাই’ ইত্যাদি।
এবার ঈদে চারটি নাটক প্রযোজনা করেছে পিকক। এর তিনটি নাটকেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। কেয়ার বিপরীতে দুই নাটকে আছেন ফারহান আহমেদ জোভান, একটিতে তৌসিফ মাহবুব। নাটক তিনটি হলো ‘এ হৃদয়’, ‘সামার ব্রেক’ ও ‘বন্ধুত্ব নাকি প্রেম’।
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বানিয়েছেন ‘এ হৃদয়’ নামের নাটকটি। এতে কেয়ার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহ বলেন, ‘এ হৃদয় একটি রোমান্টিক গল্পের নাটক। গতানুগতিক ভাবনা আর ধারার বাইরে গিয়ে নির্মাণের চেষ্টা করেছি। আমার ধারণা, চেষ্টাটা দর্শকের নজর এড়াবে না। তা ছাড়া, জোভান ও কেয়া এখন দর্শকপ্রিয় জুটি। সব মিলিয়ে নাটকটি ভালো লাগবে সবার।’
জোভানের সঙ্গে কেয়া অভিনীত অন্য নাটকটির নাম ‘বন্ধুত্ব নাকি প্রেম’। পরিচালনা করেছেন মাশরিকুল আলম। নির্মাতা জানিয়েছেন, দুজন মানুষের বন্ধুত্ব আর প্রেমের দ্বন্দ্ব নিয়ে নাটকের গল্প।
কেয়া অভিনীত পিককের তৃতীয় নাটকটির নাম ‘সামার ব্রেক’। পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। এতে কেয়ার সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
এ ছাড়া তৌসিফ অভিনীত আরও একটি নাটক প্রকাশ করবে পিকক। নাম ‘মন বোঝে না’। নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তটিনী।
আসন্ন ঈদের দিনে নাটক চারটি প্রকাশ করা হবে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫