কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে—এমন দাবি করে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকাকোলা বাংলাদেশ। প্রকাশের পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে এক মিনিটের ওই বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচিত হচ্ছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ অনেকে।
আজ মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছিল না ‘কোকাকোলা’ ইউটিউব চ্যানেলে। অনেকে ধরে নিয়েছিলেন, তোপের মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকাকোলা বাংলাদেশ কর্তৃপক্ষ।
তবে আজ সন্ধ্যার পর থেকে আবার চ্যানেলে দেখা যাচ্ছে সমালোচিত সেই বিজ্ঞাপন। ধারণা করা হচ্ছে, সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি ‘প্রাইভেট’ করে রাখা হয়েছিল। পরে আবার ‘পাবলিক’ করে দেওয়া হয়। তবে এবার আর কাউকে মন্তব্য করার সুযোগ রাখা হয়নি। ভিডিওর কমেন্ট বক্স বন্ধ রাখা হয়েছে।
‘কোকাকোলা’ ইউটিউব চ্যানেলে আপলোড করা ওই বিজ্ঞাপনে কমেন্ট না করতে পারলেও দর্শকদের সমালোচনা অব্যাহত আছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে ও ইউটিউব চ্যানেলে ডাবিং করা বিকৃত ভার্সনের সঙ্গে বিভিন্ন ক্লিপ নিয়ে এখনো আলোচনা চলছে।
বিজ্ঞাপনটি নির্মাণ করে ও এতে অভিনয় করে দর্শকদের বয়কটের হুমকির মুখে পড়েছেন শরাফ আহমেদ জীবন। আত্মপক্ষ সমর্থন করে গতকাল সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জীবন লিখেছেন, ‘সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ ও অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধু তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। ... কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ... এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
২ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
২ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৩ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৩ ঘণ্টা আগে