ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার র্যাপার শেবেশক্সটের জীবনে শোকের ছায়া। দুর্ঘটনায় নিজের ৯ বছরের কন্যা সন্তানকে হারালেন তিনি। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন এ গায়ক, প্রাণে বেঁচে গেলেও একটি পা কেটে ফেলতে হয়েছে তাঁর।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শনিবার রাত ১০টা নাগাদ লিম্পোপোর স্মেল্টারস মাইনের কাছে আর ৩৭ রোডে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উলটে যায় শেবেশক্সটের গাড়ি। উত্তর লিম্পোপো প্রদেশে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সিয়ানকোবা র্যালি উদ্যাপন কনসার্টে পারফর্ম করতে যাচ্ছিলেন তিনি।
অতিরিক্ত চোটে শিল্পীর মেয়ে অনথ্যাটাইলের মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন র্যাপার। তিনি এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। দুর্ঘটনাটি আমাকে শারীরিক ও মানুষিকভাবে অনেক আহত করেছে। আমার পা হারানোই যথেষ্ট ছিল, কিন্তু আমার মেয়েকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম না, আমি তোমাকে খুব ভালোবাসি অনথ্যাটাইল।’
দুর্ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লিম্পোপোর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয় প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন গায়ক। গত জানুয়ারিতেও সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল তাঁর গাড়ি। কিন্তু সেভাবে চোট-আঘাত পাননি শেবেশক্সট।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
৩ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৪ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৪ ঘণ্টা আগে