বাংলা গানের ইতিহাসে এত অন্ধকার সময় হয়তো আর আসেনি। একই দিনে পতন হলো বাংলা গানের দুই উজ্জ্বল নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ির। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯০ বছর বয়সে কলকাতার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের আরেক হাসপাতালে মৃত্যুবরণ করেন বাপ্পি লাহিড়ি। হাসপাতালের তরফ থেকে বাপ্পির মৃত্যুর খবর জানানো হয় আজ বুধবার সকালে।
বাপ্পি লাহিড়ির শেষকৃত্য হবে আগামীকাল বৃহস্পতিবার। তাঁর পরিবার সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই প্রখ্যাত সংগীতশিল্পীর একমাত্র ছেলে বাপ্পা থাকেন লস অ্যাঞ্জেলেসে। সেখান থেকে ফিরতে বৃহস্পতিবার ভোর হয়ে যাবে। তার পরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে হবে বাপ্পি লাহিড়ির শেষকৃত্য।
শারীরিক জটিলতা নিয়ে গত মাসে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সুস্থ বোধ করায় বাড়িও ফিরেছিলেন। কিন্তু মঙ্গলবার দুপুরে তাঁর অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাতে মৃত্যুবরণ করেন তিনি।
ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি সংবাদমাধ্যমকে বলেন, ‘লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাঁর পরিবার একজন চিকিৎসককে বাড়িতে দেখার জন্য ডেকেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে আনা হয়। বাপ্পি লাহিড়ির একাধিক জটিলতা ছিল। রাতে ওএসএ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে তিনি মারা যান।’
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ওয়েবএমডির প্রতিবেদনে বলা হয়েছে, স্লিপ অ্যাপনিয়া হলো ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে প্রায় ১০ সেকেন্ড বা এর বেশি সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে এবং ঘুমের সময় আচমকা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
বাপ্পি লাহিড়ি সম্পর্কিত আরও পড়ুন:

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১ দিন আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১ দিন আগে