করোনা আক্রান্ত বলিউডের সংগীত গুরু বাপ্পি লাহিড়ীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উদ্বেগের বিষয় হল তাঁর ফুসফুস কিছুটা ক্ষতিগ্রস্ত। তিনি ডাঃ উদওয়াদিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।
বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পার বরাত দিয়ে বলিউড হাঙ্গামা ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
লস এঞ্জেলসে সংগীত নিয়ে কাজ করেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা। বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন মুম্বাইয়ে। কিন্তু বাবা করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে থাকায় দেখা করার সুযোগ না পেয়ে কষ্ট লাগছে তাঁর।
বাপ্পা বলিউড হাঙ্গামাকে জানান, বুধবার বাপ্পি লাহিড়ীর শরীরে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়ে। আইসিইউ তে থাকায় পরিবারের কেউ তাঁর সাথে দেখা করতে পারছেন না। তবে বাবা সবচেয়ে ভাল যত্ন পাচ্ছেন বলে স্বস্তি প্রকাশ করেন বাপ্পিপুত্র।
বাপ্পি লাহিড়ীর করোনা আক্রান্তের খবর জানাতে একটি বিবৃতি দেন তাঁর মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত সতর্ক থাকার পরেও দুর্ভাগ্যক্রমে মিঃ বাপ্পি লাহিড়ী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে খুব ভাল বিশেষজ্ঞের যত্নে রয়েছেন।’
সাম্প্রতিক বাপ্পি লাহিড়ীর সংস্পর্শে আসা সবাইকে সতর্কতামূলক করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে সমস্ত শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের কাছে তাঁর সুস্থতার জন্য আশীর্বাদও কামনা করেন।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
১ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
১ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১ ঘণ্টা আগে