কয়েকমাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থা আগের অবস্থায় ফেরেনি। গুঞ্জন উঠেছে, কথা বলার ক্ষমতা হারিয়েছেন তিনি। গত পাঁচ মাস ধরে কারো সঙ্গে কথা বলছেন না বাপ্পী লাহিড়ি। অনেকে এটাও প্রচার করছেন যে, আর কোনোদিন গান গাইতে পারবেন না এই জনপ্রিয় শিল্পী।
গত এপ্রিল মাসের কথা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংক্রমণ ছড়িয়েছিল বাপ্পী লাহিড়ির ফুসফুসেও। দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাঁকে দেখতে গেয়েছিলেন ইন্ডাস্ট্রির কয়েকজন। তাঁদের সঙ্গেও কোনো কথা বলতে পারেননি বাপ্পী। সেখান থেকেই জল্পনার সূত্রপাত।
তবে কণ্ঠস্বর হারানোর গুজব সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন বাপ্পী লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। আমেরিকায় থাকেন তিনি। বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগে ফিরেছেন ভারতে। সেই থেকে বাবার সঙ্গেই আছেন। বাবার খেয়াল রাখছেন।
গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যে। আসলে ৫ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনো খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। আশা রাখি, পূজার আগেই বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’
বাপ্পী লাহিড়িপুত্র এটাও জানিয়েছেন যে, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও আছে।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
১ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
১ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১ ঘণ্টা আগে