অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ওএসএ) আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান।
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ওয়েবএমডির প্রতিবেদনে বলা হয়, স্লিপ অ্যাপনিয়া হলো ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে প্রায় ১০ সেকেন্ড বা এর বেশি সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায়, তা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে এবং ঘুমের সময় আচমকা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
ওয়েবএমডি বলছে, অতিরিক্ত ওজন, বার্ধক্য, উচ্চরক্তচাপ, ডায়াবেটিক, শ্বাসনালির সমস্যা স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। জোরে নাক ডাকা, হাঁপাতে থাকা, দম বন্ধ করা, শ্বাস নেওয়ার সময় বাধা অনুভব করা ওএসএর সাধারণ লক্ষণ।
গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ।
ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম। ১৯৭০ থেকে ১৯৮০-র দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। ‘ডিসকো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’র মতো বিখ্যাত গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ি। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে ‘বাগি-৩’ সিনেমার জন্য তিনি শেষ গান গেয়েছিলেন।
বাপ্পি লাহিড়ি সম্পর্কিত আরও পড়ুন:

গত শনিবার এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়েছে। ইরান ইতিমধ্যে এই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে পাল
১৩ মিনিট আগে
প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
৮ ঘণ্টা আগে
‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এস এস রাজামৌলি আরও বড় প্রেক্ষাপট নিয়ে আসছেন। তাঁর পরবর্তী সিনেমার নাম ‘বারাণসী’। তৈরি হচ্ছে রামায়ণ মহাকাব্যের আলোকে। এতে ত্রাণকর্তা রুদ্র চরিত্রে মহেশ বাবু, মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও খলনায়ক কুম্ভ হিসেবে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।
৯ ঘণ্টা আগে