ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি আর নেই। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর দুুই দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেষ পোস্ট দেন বাপ্পি লাহিড়ি।
ওই পোস্টে সানগ্লাস ও সোনার চেইন পরা ছবি পোস্ট করে বাপ্পি লাহিড়ি লেখেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’।
গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি পিটিআইকে বলেন, ‘লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গতকাল মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাঁর পরিবার একজন চিকিৎসককে বাড়িতে দেখার জন্য ডেকেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর একাধিক স্বাস্থ্যগত সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে তিনি মারা যান।’
১৯৭০ থেকে ১৯৮০-র দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’র মতো বিখ্যাত গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ি। গেয়েছেন প্রচুর গান। ২০২০ সালে ‘বাগি-৩’ সিনেমার জন্য তিনি শেষ গান গেয়েছিলেন।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল মঙ্গলবার মারা যান বাংলা গানের জগতের আরেক কিংবদন্তি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
১১ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
১১ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
১১ ঘণ্টা আগে