চোখে রোদচশমা, গলায় সোনার চেইন। একেবারে যেন বাপ্পি লাহিড়ী। গান গাওয়ার আদব কায়দাতেও দারুণ মিল। আর হবে নাই বা কেন, কিংবদন্তি নানার যোগ্য উত্তরসূরী বলে কথা। নানার পথেই নাতির বিচরণ। নানার শরীরী ভাষা অর্থাৎ স্টাইল তা প্রায় রপ্ত করতে শুরু করে দিয়েছে নাতি রেগো। বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারে নানা অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সারেগামাপা থেকে এবার পুজায় মুক্তি পেল বাপ্পি লাহিড়ীর নাতি রেগোর প্রথম গান ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই স্টার হতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্য়েই প্রশংসা করেছে রেগোর এই গান। অনেকেই বলছেন, রেগো যেন একেবারেই দাদু বাপ্পি লাহিড়ীর মতো।
এই গানের মিউজিক করেছেন সমীর ট্যান্ডন এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেঠি। সদ্য ‘সারেগামা’ থেকে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওতে বহু শিশুশিল্পী রয়েছে।
ভিডিও অ্যালবামের একটি দৃশ্যে নাতির সঙ্গে বাপ্পি লাহিড়ীকেও দেখা যাবে। গানটি ছোটদের জন্য হলেও বড়দেরও বেশ পছন্দ হয়েছে। নাতির এই কাজে দারুণ খুশি হয়েছে বাপ্পি নিজে। এত অল্প বয়সে মিউজিকের ক্যারিয়ার শুরু করার জন্য নাতির জন্যে গর্বিত বলিউডের এই মিউজিশিয়ান। ভারতীয় গণমাধ্যমের কাছে নাতির গান শুনে অনুভূতি প্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ী। তিনি বলেন,‘আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে ক্যারিয়ার শুরু করল, এতে আমি দারুণ খুশি এবং গর্বিত। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ, ও রেগোর মধ্যে যে স্পার্ক আছে তা খুঁজে বের করেছে।’
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘লিটল স্টার’ রিলিজ করেন। রিমারও প্রথম কাজ ছিল সারেগামাপা থেকেই। এ বার তাঁর ছেলে রেগোর সংগীত সফর শুরু হল সেই একই জায়গা থেকে।
পুজায় এবার ঋতুপর্ণার সঙ্গে ‘ফুলমতি’ গান তৈরি করেছেন বাপ্পি লাহিড়ী। বহু দিন পর গানে সুর দিলেন বাপ্পি। মাঝে রটেছিল, অসুস্থতার জন্য় নাকি বাপ্পি লাহিড়ী কণ্ঠস্বর হারিয়েছেন। তবে খবরকে মিথ্য়ে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পি। আপাতত, নাতি রেগোর গানেই মেতে আছেন এই সংগীত পরিচালক।

২০২১-২২ অর্থবছরে ‘বনলতা সেন’ সিনেমার জন্য সরকারি অনুদান পান মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে নানা বিষয় নিয়ে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের মতানৈক্য তৈরি হয়েছে। আদালতেও গড়িয়েছে বিষয়টি। এই আইনি জটিলতার মধ্যেই গতকাল পোস্টার প্রকাশ করে বনলতা সেন..
৩০ মিনিট আগে
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ উপন্যাস অবলম্বনে একই নামে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন হাসান রেজাউল। ২০২১ সালের শেষ দিকে এনটিভিতে শুরু হয়েছিল ধারাবাহিকটির প্রচার, ২০৯ পর্ব দিয়ে শেষ হয় ২০২৩ সালে। তিন বছর পর নতুন আঙ্গিকে ফিরছে প্রশংসিত এই ধারাবাহিক নাটক।
২ ঘণ্টা আগে
কান উৎসবে এ বছর স্বর্ণপাম জেতার লড়াইয়ে আছে ২২টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনা চলছে যেসব সিনেমা ঘিরে, তার মধ্যে অন্যতম ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’। আসগর ফারহাদি সব সময়ই সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় সামাজিক সত্য তুলে ধরেন। প্যারালাল টেলসও তার ব্যতিক্রম নয়।
৩ ঘণ্টা আগে
গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।
৪ ঘণ্টা আগে