ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি মারা গেছেন। আজ বুধবার মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে।
মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি পিটিআইকে বলেন, ‘লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গতকাল মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । পরে তাঁর পরিবার একজন চিকিৎসককে তাঁদের বাড়িতে দেখার জন্য ডেকেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর একাধিক স্বাস্থ্যগত সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে তিনি মারা যান।’
গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
১৯৭০ থেকে ১৯৮০-র দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’র মতো বিখ্যাত গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ি। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে ‘বাগি-৩’ সিনেমার জন্য তিনি শেষ গান গেয়েছিলেন।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল মঙ্গলবার মারা যান বাংলা গানের জগতের আরেক কিংবদন্তি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
বাপ্পি লাহিড়ি সম্পর্কিত আরও পড়ুন:

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
১ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
১ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১ ঘণ্টা আগে