৬৯ বছর বয়সে থামলেন ভারতের বিখ্যাত সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি। শুধু সংগীতের মাধ্যমেই নয়, লুকেও তিনি অনন্য। স্বর্ণের গয়না পরতে ভালোবাসতেন তিনি। তাঁর জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তবে কেন এত গয়না পরতে ভালোবাসতেন তিনি?
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন গয়নার প্রতি ভালোবাসার কারণ। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রাণিত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘জখমি ছবির গান রেকর্ডের সময় আমার মা আমাকে ঈশ্বরের নাম খচিত সোনার চেন দিয়েছিলেন। বিয়ের পর আমি বড় চেন পরতে শুরু করি। সোনা আমার জন্য খুবই লাকি। আমি সব সময় ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব, তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব।’
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন সবার পছন্দের বাপ্পি। বলিউডের রক ও ডিসকো মিউজিকের প্রবর্তক তিনিই। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম একেবারে ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় এই বিখ্যাত মিউজিক কম্পোজারের।
তাঁর অনুপ্রেরণা ছিলেন শচীন দেব বর্মন। ১৯৭২ সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় বাপ্পি লাহিড়ির। ঠিক তার পরের বছরই বলিউডে অভিষেক করেন তিনি। তবে বাপ্পির গান নজরে আসে তাহির হোসেন পরিচালিত জখমি ছবিতে। বাকিটা ইতিহাস। ‘ডিস্কো ড্যান্সার’, ‘শরাবি’, ‘নমক হালাল’সহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
বাপ্পি লাহিড়ি সম্পর্কিত আরও পড়ুন:

বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৩ মিনিট আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
৬ মিনিট আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১৪ মিনিট আগে
হিজাব না পরে গান পরিবেশন করায় ইরানের জনপ্রিয় এক নারী সংগীতশিল্পীকে দেওয়া ৭৪টি দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। কোনো ধরনের আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে বলে আইনজীবীদের বরাতে জানিয়েছে বিবিসি। ২৯ বছর বয়সী ওই সংগীতশিল্পীর নাম পারাস্তু আহমাদি।
১৬ মিনিট আগে