২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবস এসেছে। এবারের প্রতিপাদ্য অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ—সব নারী ও মেয়েদের জন্য। জাতিসংঘ ঘোষিত এই প্রতিপাদ্যের মূল বক্তব্য হচ্ছে, নারীদের অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটার বাস্তব প্রয়োগও করতে হবে।
নারীদের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায়, তাঁরা নিজের জন্য বাঁচেন না। সংসার, সন্তান, পরিবারের জন্যই সব করেন, সবটা দিয়ে দেন। অন্যকে ভালো রাখার মধ্য়েই আনন্দ খুঁজে নেন, সমাজও যেন অদৃশ্যভাবে তা-ই শেখায়।