
গণপরিবহনে নানা বিড়ম্বনা ও হয়রানির অভিজ্ঞতা নারীদের কাছে নতুন কিছু নয়। তাঁদের এই ভোগান্তি লাঘবে স্কুটি চালানো শেখাকে একটি বড় সমাধান হিসেবে মনে করেন পটুয়াখালীর এক স্কুলশিক্ষিকা ওহিদা পাপড়ি। তিনি নিজে স্কুটি চালাতে পারেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারীদের স্কুটি শেখানোর কর্মশালা শুরু করেন তিনি। গত পাঁচ বছরে পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকার অন্তত ৫০০ নারী তাঁর কাছ থেকে স্কুটি চালানো শিখেছেন। বর্তমানে তিনি পটুয়াখালী শহরে নারীদের স্কুটি চালানো শেখাচ্ছেন।
পটুয়াখালী সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন ওহিদা পাপড়ি।ওহিদা পাপড়ি বলেন, ২০২০ সালে তিনি স্বামীর কাছ থেকে স্কুটি চালানো শেখেন। এরপর নিজেই স্কুটি চালিয়ে স্কুলে যাতায়াত শুরু করেন। তিনি ভাবেন, স্কুটি চালানো শিখলে তাঁর মতো অন্য নারীরাও উপকৃত হবেন। এই ভাবনা থেকে
তিনি নারীদের স্কুটি চালানো শেখানো শুরু করেন। শুধু কর্মজীবী নারী নয়, অনেক গৃহিণীও সংসারের প্রয়োজনে তাঁর কাছে স্কুটি চালানো শিখছেন।
পটুয়াখালী শহরের বাসিন্দা এক প্রশিক্ষণার্থী ব্র্যাকের কর্মকর্তা সাবেকুন নাহার রুপা বলেন, ‘আগে কোথাও যেতে হলে বাস বা অটোরিকশার জন্য অপেক্ষা করতে হতো। এখন নিজে স্কুটি চালিয়ে অফিস ও প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে পারছি, এতে সময়ও বাঁচছে।’
সদর উপজেলার উত্তর তিতকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিয়া সুলতানা বলেন, ‘গ্রামে স্কুলে চাকরি করার সুবাদে খুব সকালে বাসা থেকে বের হয়ে যানবাহন পেতে ভোগান্তি পোহাতে হতো। এখন আমি পাপড়ি আপার কাছে থেকে স্কুটি চালানো শিখছি এবং নিজেই স্কুটি চালিয়ে স্কুলে যাওয়া আসা করছি।’
ওহিদা পাপড়ি বলেন, ‘নারীদের এগিয়ে যাওয়ার নানা প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যানবাহন কিংবা গণপরিবহন ব্যবহার। আর সেই প্রতিবন্ধকতাকে জয় করতেই নারীদের প্রশিক্ষণ দিচ্ছি।’
পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, ‘যাঁরা স্কুটি চালানো শিখছেন, তাঁদের ড্রাইভিং লাইসেন্স পেতে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।’

যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাই বিপণি বিতানসংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে রাতের আঁধারে সরকারি শালবাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া শালবাগান থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত বনপ্রহরী...
১ ঘণ্টা আগে