
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে তোলা ‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। তিনি তাঁর বক্তব্যে জানান, গুম হওয়া ব্যক্তিদের অনুপস্থিতিতে তাঁদের পরিবার বিশেষ করে মা, স্ত্রী এবং সন্তানরা মানসিক ও অর্থনৈতিক সংকটের কবলে পড়েন। এ বিষয়গুলো প্রাধান্য পাবে এখানে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা যেভাবে প্রতিকূল অবস্থায় সন্তানদের লালনপালন করেছেন, সামাজিক চাপ মোকাবিলা করেছেন, পাশাপাশি সত্যের সন্ধানে যে সংগ্রাম করে যাচ্ছেন, সেই দিকও উঠে আসবে।
তুলি আরও জানান, গুমের শিকার পরিবারগুলোর জন্য সত্য ঘটনা উন্মোচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় জবাবদিহির প্রয়োজনীয়তার কথা বলা এই চলচ্চিত্রের অন্যতম উদ্দেশ্য।
মায়ের ডাক প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন লাবিব নাজমুছ ছাকিব। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘গুম হওয়া ব্যক্তির পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মুডে এসব বিষয়কে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে এতে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গুমের শিকার হওয়া অনেকের পরিবারের কথা আমার জানা। আমি দেখেছি হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পেতে পরিবারের সদস্যদের আর্তনাদ, সংগ্রাম। এই ঘটনাগুলো নিয়ে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অনেক ভালো কথা। আমি চাইব সঠিক জিনিসটা যেন উঠে আসে। সঠিক ইতিহাসটা যেন প্রতিফলিত হয়। এটা যেন ওই মানের হয়, যাতে করে গোটা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারি।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্রে অনুদান দিয়েছে, এটা ভালো দিক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা প্রমুখ।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৩ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৪ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৪ ঘণ্টা আগে