
রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ওষুধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যসামগ্রী জব্দ ও একটি কারখানা সিলগালা করা হয়েছে।
কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকীর নেতৃত্বে গতকাল বুধবার কদমতলী ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
র্যাব-১০-এর সহকারী কর্মকর্তা (মিডিয়া) তাপস কর্মকার বলেন, অভিযানের সময় কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নমানের ও মানহীন ওষুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্যসামগ্রী উৎপাদন ও প্যাকেজিংয়ের দায়ে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজি নকল ঘি এবং বিভিন্ন নামের ১ হাজার খালি টিনের কৌটা জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল ঘি উৎপাদনের দায়ে একটি কারখানা সিলগালা করা হয়েছে।

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। আজ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি...
১২ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী শনিবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের বিভাগীয় সমাবেশ। আজ বৃহস্পতিবার নগরীর কুমারপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে ১১ দলের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
১২ মিনিট আগে
দীর্ঘদিন ধরে প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে যশোরের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে...
৩৫ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রেপ্তার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের...
৩৭ মিনিট আগে